প্রিমিয়াম আমিরাতি থোবTk 3,500
কিনুন
আধুনিকতায় শালীনতার ছোঁয়া
AOUF-এর সিগনেচার জুব্বা — পরিচ্ছন্ন ক্লাসিক কাট, চারটি রঙ আর ৫২ থেকে ৫৮ পর্যন্ত চারটি লম্বা। জুমা, ঈদ আর প্রতিদিনের জন্য।
- ৫২–৫৮ সাইজ
- ৭ দিনে এক্সচেঞ্জ
- ক্যাশ অন ডেলিভারি
জুব্বা / থোব
ভিডিওতে দেখুন
প্রিমিয়াম আমিরাতি থোবTk 3,500
কিনুন
ক্লাসিক এরাবিয়ান জুব্বাTk 3,200
কিনুন
AOUF খিমার ও প্লাজো সেটTk 1,450
কিনুন
কী খুঁজছেন?
নারীদের পোশাক
AOUF খিমার ও প্লাজো সেট
একই কাটে ৮টি প্রিন্ট ও রঙ। খিমার ও প্লাজো — দুই পিসের ম্যাচিং সেট।
AOUF জিলবাব
একই কাটে ৩২টি প্রিন্ট ও রঙ। লম্বা খিমার অংশ মাথা, বুক ও হাত পর্যন্ত ঢেকে রাখে, আর নিচের ঢিলেঢালা ফ্লেয়ার কাট চলাফেরায় আরাম দেয় — শরীরের গঠন বোঝা যায় না।
AOUF সালাত লং খিমার
একই কাটে ১৫টি প্রিন্ট ও রঙ। নামাজের জন্য তৈরি এক পিসের লম্বা খিমার — মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে।

কেন AOUF বেছে নিবেন?
আমাদের অফিস
সাধারণ জিজ্ঞাসা
অর্ডার করব কীভাবে?
পছন্দের পোশাকটিতে ক্লিক করে সাইজ ও রঙ বেছে নিন, তারপর নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে “অর্ডার করুন” চাপুন। অ্যাকাউন্ট খোলার দরকার নেই। চাইলে সরাসরি হটলাইনে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও অর্ডার করতে পারেন।
টাকা কি আগে দিতে হবে?
না। আমাদের পুরো সিস্টেমই ক্যাশ অন ডেলিভারি — ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় পৌঁছে দিবেন, আপনি হাতে নিয়ে প্যাকেট খুলে দেখে সন্তুষ্ট হলে তারপর টাকা দিবেন। কোনো অগ্রিম পেমেন্ট লাগে না।
জুব্বার সাইজ কীভাবে বেছে নেব?
জুব্বা ৫২, ৫৪, ৫৬ ও ৫৮ — চারটি লম্বায় পাওয়া যায়। সাধারণত ৫'২"–৫'৪" উচ্চতায় ৫২, ৫'৪"–৫'৬" এ ৫৪, ৫'৬"–৫'৮" এ ৫৬ এবং ৫'৮"–৫'১০" এ ৫৮ মানায়। প্রতিটি জুব্বার পেজে সাইজ চার্ট দেওয়া আছে; না মিললে ৭ দিনের মধ্যে বদলে নিতে পারবেন।
সাইজ কীভাবে বুঝব?
আমাদের মেয়েদের সব পোশাক (জিলবাব, খিমার সেট, সালাত খিমার) ফ্রি সাইজ — বেশিরভাগ শরীরের মাপে মানায়। জুব্বার পেজে সাইজ চার্ট দেওয়া আছে। বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা সাইজ বেছে দিতে সাহায্য করব।
সাইজ না মিললে বদলানো যাবে?
হ্যাঁ। হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে, পোশাকটি না পরা ও ট্যাগ অক্ষত থাকলে সাইজ বদলে নিতে পারবেন। শুধু হটলাইনে বা হোয়াটসঅ্যাপে জানান।
ডেলিভারি পেতে কতদিন লাগে, চার্জ কত?
ঢাকার ভিতরে ১-২ দিন (৭০৳) এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ২-৩ দিন (১৩০৳)। ৩,০০০৳ এর বেশি অর্ডারে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। অর্ডার কনফার্ম করতে আমরা একবার ফোন দিব, তাই নম্বরটি সচল রাখবেন।
কাপড় কেমন, ধোয়ার নিয়ম কী?
আমরা বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক ও টেকসই কাপড় বেছে নিই। ঠান্ডা পানিতে হালকা হাতে ধুবেন, কড়া ব্লিচ ব্যবহার করবেন না এবং উল্টো করে ছায়ায় শুকাতে দিবেন — রঙ ও ফিনিশিং অনেকদিন ভালো থাকবে।
অফিসে এসে দেখে কেনা যাবে?
অবশ্যই। উত্তরা (ঢাকা) ও রূপাতলী (বরিশাল) — আমাদের ২টি অফিসে এসে সরাসরি দেখে, ট্রায়াল দিয়ে কিনতে পারবেন। আসার আগে একবার ফোন দিলে ভালো হয়।
পাইকারি বা বাল্ক অর্ডার নেওয়া হয়?
হ্যাঁ। দোকান, রিসেল বা প্রতিষ্ঠানের জন্য বেশি পরিমাণে নিলে বিশেষ কম দাম পাবেন। পরিমাণ ও প্রোডাক্ট জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

























