এক্সচেঞ্জ, রিটার্ন ও রিফান্ড পলিসি (Exchange & Returns)
আমরা চাই আপনার পোশাকটি ঠিকঠাক মাপে ও মনের মতো হোক। নিচের নিয়ম অনুযায়ী সাইজ এক্সচেঞ্জ, রিটার্ন বা রিফান্ড পাবেন।
সাইজ এক্সচেঞ্জ
- হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে সাইজ বদলে নিতে পারবেন।
- পোশাকটি না পরা, না ধোয়া এবং ট্যাগ অক্ষত থাকতে হবে।
- নতুন সাইজ স্টকে না থাকলে অন্য ডিজাইন নিতে পারবেন বা টাকা ফেরত পাবেন।
- এক্সচেঞ্জের ডেলিভারি চার্জ ক্রেতা বহন করবেন; আমাদের ভুলে ভুল সাইজ গেলে চার্জ আমরা দিব।
- আমাদের যেকোনো অফিসে এসেও সরাসরি বদলে নিতে পারবেন।
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য
- সেলাই বা কাপড়ে ত্রুটি থাকলে, অথবা ভুল ডিজাইন/রঙ পৌঁছালে ৭ দিনের মধ্যে জানান — বিনা খরচে বদলে দেওয়া হবে।
- ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখে নেওয়ার অনুরোধ রইল।
রিফান্ড
- বদলানোর মতো পণ্য স্টকে না থাকলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
- রিফান্ড bKash/Nagad এর মাধ্যমে ৩-৭ কর্মদিবসে প্রদান করা হয়।
এক্সচেঞ্জ বা রিটার্নের জন্য হটলাইনে যোগাযোগ করুন: 01721951159